শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

জার্সিটি ‘হ্যান্ড অব গড’ গোলের নয় : ম্যারাডোনার মেয়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৯৩ বার

ম্যারাডোনার হাত দিয়ে দেয়া সেই গোল নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্কের শেষ নেই আজো। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যা ঘটিয়েছিলেন ফুটবল মহারাজ। আর্জেন্টাইন কিংবদন্তির সেই গোলের জার্সি অনলাইনে নিলামে দেয়া হয়েছে। আর এ নিয়েও সামনে এলো বিতর্ক।

ম্যারাডোনা তনয়া দালমার দাবি, নিলামে উঠা জার্সিটি বিখ্যাত সেই ‘হ্যান্ড অব গোলে’র জার্সি নয়!

১৯৮৬ সালে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার জোড়া গোলেই বিশ্বকাপের স্বপ্নচূর্ণ হয়েছিল ইংল্যান্ডের। ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের পেনাল্টি বক্সের মধ্যে লাফিয়ে উঠে গোলরক্ষক পিটার লিল্টনের মাথার ওপর দিয়ে হাতে ঠেলে বল জালে পাঠিয়েছিলেন ম্যারাডোনা।

ইংল্যান্ডের ফুটবলাররা হ্যান্ড বলের দাবি জানালেও রেফারি মনে করেছিলেন, হেড করেই গোল করেন ম্যারাডোনা। চার মিনিটের ব্যবধানে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন আরেকটি গোল করে দর্শকদের তাক লাগিয়ে দেন ম্যারাডোনা। সেই থেকে বিতর্ক আর প্রশংসার প্রবাহ বয়েই চলছে।

দালমার দাবি, ৯০ মিনিটে দুটি জার্সি ব্যবহার করেন ম্যারাডোনা। ইংল্যান্ডের সাবেক ফুটবলার হজের কাছে থাকা জার্সিটি (যেটি নিলামে উঠছে) ম্যারাডোনা ব্যবহার করেছিলেন প্রথমার্ধে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com