শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

দুই হারের পর ঘুরে দাঁড়াতে প্রস্তুত মুস্তাফিজরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩১৫ বার

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের শুরুটা দারুণ করেছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিট্যালস। কিন্তু পরের দুই ম্যাচে এবারের নবাগত দুই দল গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে এখন কোণঠাসা অবস্থায় দিল্লি।

আজ ঘুরে দাঁড়ানোর মিশনে গত আসরের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দিল্লি। আইপিএলের গত আসরে কলকাতার কাছে হেরেই শেষ হয়ে গিয়েছিল দিল্লির ফাইনাল খেলার স্বপ্ন। তাই এবার তাদের সামনে এটি প্রতিশোধের মিশনও বটে।

বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচটি খেলতে পারেননি মুস্তাফিজ। পরের দুই ম্যাচে দলে ফিরে করেছেন কিপটে বোলিং। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরে লখনৌয়ের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান।

 

এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ভালো নেট রানরেটের সুবাদে সবার ওপরে রয়েছে কলকাতা। মুস্তাফিজরা তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com