শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

‘এমনভাবে বলছেন যেন আমরা টেস্টের এক নম্বর হয়ে গেছি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২২১ বার

অসহায় আত্মসমপর্ণ! এই মুহূর্তে এর চেয়ে সহজ ও সঠিক শব্দ ঠিক মানাচ্ছে না মুমিনুল হকদের নামের পাশে। ডারবানে দ্বিতীয় ইনিংসের লড়াই ছিল মাত্র ১৯ ওভার। রান করেছিল ৫৩। পোর্ট এলিজবেথে চতুর্থ ইনিংসে একটু উন্নতি! এবার মুমিনুলদের লড়াই ২৩.৩ ওভার! রান ৮০। ডারবান থেকে পোর্ট এলিজাবেথ-দূরত্ব প্রায় হাজার কিলোমিটার (৯১১ কিলোমিটার)। উন্নতি ৫৩ ছাড়িয়ে ৮০। কিন্তু ক্রিকেটারদের মানসিকতায় দেখা যায়নি লড়াইয়ের বিন্দুমাত্র দৃঢ়তা। বরং দুই প্রোটিয়াস স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে প্রতি মুহূর্তেই ফুটেছিল টাইগারদের অসহায়ত্ব। মুমিনুলদের ব্যাটিং স্কিলে নতুন করে টেস্ট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। টেকনিক ও মানসিকতা নিয়ে ব্যবচ্ছেদ শুরু হয়েছে।

সোমবার দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে মুমিনুল সংবাদ সম্মেলনে অসহায় আত্মসমর্পণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘লড়াই করতে না পারার ব্যাখ্যা একটাই- আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এটাই, আর কোনও কিছুই নেই। আমার মনে হয়, আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’

বাংলাদেশ কেন ভালো করতে পারেনি? উত্তরে মুমিনুল বরং পাল্টা প্রশ্ন ছুড়েছেন, ‘আপনারা এমনভাবে বলছেন যেন আমরা একটা টেস্ট ম্যাচ জিতে বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। আমার একটা টেস্ট জিতে আগেও যেখানে ছিলাম এখনও সেখানে আছি। হয়তো আপনাদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আমাদের নিজেদেরও হয়তো বাড়ছে। আমাদের আরও উন্নতি করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com