বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না বরিস জনসন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২১৭ বার

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। পাল্টা ব্যবস্থাও নিচ্ছে রাশিয়া। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। এর ফলে তিনি আর রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

রাশিয়া বলছে, ইউক্রেন যুদ্ধে ‘শত্রুতাপূর্ণ’ অবস্থান নেওয়ায় রবিস জনসের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি ও আল-জাজিরা। মন্ত্রণালয়টি জানিয়েছে, বরিস জনসনের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মেসহ মোট ১৩ রাজনীতিবিদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। নিষেধাজ্ঞায় থাকা বেশিরভাগই ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিকভাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করতে লন্ডনের লাগামহীন তথ্য ও রাজনৈতিক প্রচারণার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তালিকা আরও বাড়বে।

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একই নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই যুদ্ধে বহু হতাহতের খবর পাওয়া গেছে। প্রতিদিনই ইউক্রেনের কোনো না কোনো শহর থেকে মরদেহ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনে চলমান আট সপ্তাহের যুদ্ধে ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হলেও রাশিয়ার সেনা নিহত হওয়ার সংখ্যাটা অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com