রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে নতুন নোট বিনিময় শুরু কাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার

ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখায় নতুন টাকার নোট বিনিময় শুরু হচ্ছে বুধবার। নির্ধারিত ব্যাংক শাখাগুলো হলো- ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা এবং প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখা।

সূত্র জানায়, ২০-২৮ এপ্রিল পর্যন্ত মোট ৭ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার (পুরুষ ও নারী) এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখার মাধ্যমে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকা নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে।

বিনিময়কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রাও নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com