শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

৬৫ ঊর্ধ্বরা এবার হজে যেতে পারবেন না : ধর্ম প্রতিমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৫২ বার

নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ সোমবার সচিবালয়ে ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না। এবার হজের কার্যক্রমের জন্য সময়ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ দিন। অথচ এর আগে ৪ বা ৫ মাস সময় পাওয়া যেত।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যারা এবার হজে যেতে পারবেন না তারা চাইলে জমাকৃত টাকা তুলতে পারবেন। এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৮৫৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com