শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

রাশিয়া গ্যাস বন্ধ করে ব্ল্যাকমেইল করছে : ইইউ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩১৪ বার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সর্বশেষ পদক্ষেপ হলো- পোল্যান্ড ও বুলগেরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া। গতকাল বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়ার গ্যাজপ্রম।

আর এতেই অনেকটা চাপে পড়ে গেছে সমগ্র ইউরোপ। রাশিয়ার এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে,  পোল্যান্ড ও বুলগেরিয়াতে গ্যাস রপ্তানি বন্ধ করার বিষয়ে রাশিয়ার নেওয়া সিদ্ধান্ত রীতিমতো ব্ল্যাকমেইলিং। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, মস্কোর এই পদক্ষেপ সরবরাহকারী হিসেবে রাশিয়ার ‘অবিশ্বস্ততা’ সামনে এনেছে।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন দাবি করেছে, পশ্চিমা দেশগুলোর ‘অবন্ধুসুলভ পদক্ষেপের’ কারণে রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইউরোপ তার গ্যাস চাহিদার এক-তৃতীয়াংশেরও বেশি মেটানোর জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। এছাড়া রাশিয়ার এই গ্যাস পাইপলাইনের ওপর একচেটিয়া কর্তৃত্ব রয়েছে কেবল রুশ রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম’র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com