সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে গরম কমাবে ৭০০ পাখা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ১৮৭ বার

দুই বছর পর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ঈদের জামাত। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় শুরু হবে ঈদের প্রধান জামাত। ঈদগাহে এবারের জামাতে ৩৫ হাজার মানুষের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই গরমে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মানুষকে স্বস্তি দিতে ব্যবস্থা করা হয়েছে ৭০০ বৈদ্যুতিক পাখার। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

তিনি বলেন, গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সে জন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।

ওসি আরও বলেন, সোমবার ভোররাতে ঝড় বয়ে গেলেও ঈদগাহের অস্থায়ী অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া ঈদের দিন বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্য সেবামূলক ব্যবস্থাও রাখা হয়েছে। মাঠের চারিদিকে ৪৮টি সিসি ক্যামেরা এবং প্রবেশ পথে পুলিশ ও র‍্যাবের দুটি কন্ট্রোল রুম বসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com