শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

নেতৃত্ব পেয়েই স্টোকসের ১৭ ছক্কার বিধ্বংসী ইনিংস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮১ বার

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পরই জ্বলে উঠলেন বেন স্টোকস। প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি ক্লাব ডারহামের হয়ে খেলতে নেমেই ছক্কার বন্যা বইয়ে দিলেন।  উস্টারশায়ারের বিপক্ষে মাত্র ৬৪ বলেই সেঞ্চুরির দেখা পান তিনি। এরমধ্যে এক ওভারের প্রথম পাঁচ বলে ছক্কা মারেন। অল্পের জন্য ষষ্ঠ বলটি ছক্কা হয়নি।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করা স্টোকস ফিফটি থেকে সেঞ্চুরি পেরোতে নিয়েছেন মাত্র ১৭টি বল। জশ বেকারের ওপরে চড়াও হয়েছিলেন। তার ওভারেই পাঁচটি ছয় মারেন। ষষ্ঠ বলটি চার হয়েছে।  প্রথম শ্রেণির ক্রিকেটে স্টোকসের এটি ২০তম শতরান।

নিজের ইনিংসে স্টোকস আটটি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত ৮৮ বলে ১৬১ করে আউট হন। ৫৮০-৬ তুলে ডিক্লেয়ার করেছে ডারহাম। ডারহামের ইতিহাসে কোনো ব্যাটারের এটিই দ্রুততম শতরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com