রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮২ বার

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা ঘূর্ণিঝড় অশনিতে রূপ নেয়ার পর ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিফতরের আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবির জানান, এখন পর্যন্ত এটি সুস্পষ্ট লঘুচাপেই আছে। লঘুচাপটি এখন দক্ষিণ আন্দামান সাগরের আশপাশেই অবস্থান করছে এবং সেখানে অবস্থান করেই আরো ঘণীভূত হচ্ছে। আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি।

তিনি বলেন, আজ শনিবার বিকেলে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর এটি গভীর নিম্নচাপ হয়ে রোববার বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অশনি’র গতিপথ নিয়ে নেওয়াজ কবির বলেন, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল দিয়ে যেতে পারে। বর্তমান হিসেব অনুযায়ী দেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে অশনির প্রভাব পড়বে।

এদিকে ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি দ্রুত নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোতে পারে। তবে এখনি বলা যাচ্ছে না অশনি শেষ পর্যন্ত কেমন শক্তি নিয়ে কোথায় আঘাত করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com