রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মন্দারমনির উত্তাল সমুদ্রে গোসলে নেমে দুই পর্যটকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৪৯ বার

ঘূর্ণিঝড় অশনির কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তাল হয়েছে সমুদ্রও। আবহাওয়া অফিসের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এমতাবস্থাতেও মন্দারমনি, দীঘায় পর্যকটকদের ভিড় লেগেই রয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার জি২৪ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা থেকে মন্দারমনি বেড়াতে আসে এক পর্যটক দল। বিকেলে তারা গোসলে নামলে উত্তাল সমুদ্রের ঢেউয়ের টানে তলিয়ে যায় দুই পর্যটক। পরে তাদের উদ্ধার করে বালিসাই বড় বঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পানিতে ডুবে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- কলকাতার বালিগঞ্জের সিক্স সার্কাস রেঞ্জ এলাকার সরিম সারফোরোজ (২৩) এবং ঝাড়খন্ড-দেওঘর গোশালা বাজারের স্রিষ্টি গুপ্তা (২২)।

তাদের বন্ধুরা জানিয়েছেন, তারা দুজনেই কলেজের বন্ধু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com