রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুদিন ধরে প্রেমিকার ফোন বন্ধ, প্রেমিকের আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৪৫ বার

পিরোজপুরের ইন্দুরকানীতে দুদিন ধরে প্রেমিকার ফোন বন্ধ পেয়ে উজ্জ্বল সমোদ্দার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

উজ্জ্বল সমোদ্দার ওই গ্রামের মৃত সন্টু সমোদ্দারের ছেলে। পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার গোহরবুনিয়া ইউনিয়নের শুনির্জোর গ্রামের নিরঞ্জন কাপালির মেয়ে ইতি কাপালির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

নিহতের মা স্মৃতি রানী জানান, ফেসবুকের মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে ইতির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়ে পারিবারিক চাপে দুদিন ধরে সিম ও ফেসবুক বন্ধ করে রাখে। এতে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাতে ঘরের পিছনের বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে উজ্জ্বল।

স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল ফকির জানান, উজ্জ্বল ওই মেয়েকে বিয়ে করার জন্য কয়েকদিন আগে ভারতের বেঙ্গালুরু থেকে বাড়িতে আসে। পরে মেয়ের ফোন বন্ধ থাকায় সে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com