শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বড় জয়ে শিরোপার পথে ম্যানসিটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৮২ বার

নিউক্যাসেল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।সেইসঙ্গে লিভারপুলকে দ্বিতীয়স্থানে ঠেলে তিন পয়েন্টে এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটির হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং।একটি করে গোল করেছেন লাপোর্তে, রদ্রি ও ফিল ফোডেন।

রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আক্রমণের পসরা বসায় সিটিজেনরা। যেখানে ১৯তম মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। ইলকায় গুনদোগানের দারুণ ক্রসে দুরের পোস্ট থেকে হোয়াও ক্যানসেলোর বাড়ানো বল হেডে জাল খুঁজে নেন রাহিম স্টার্লিং। পরে ৩৮তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। গোল করেন আইমেরিক লাপোর্তে।

বিরতির পর আরও তিন গোল করে ম্যানসিটি। ৬১ মিনিটে রদ্রি, ৯০ মিনিটে ফিল ফোডেন এবং যোগ করা তিন মিনিটে জোড়া গোল পূরণ করেন স্টার্লিং।
লিগে ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে সিটি। বাকি থাকা তিন ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত করবে দলটি। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিভারপুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com