শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

যুক্তরাষ্ট্রের ২৫ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ২২২ বার

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ২৫ সদস্যের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ ও সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশ সফর করছে।

শেভরনের (ব্যবসা বিভাগের) ভাইস-প্রেসিডেন্ট জে আর প্রিয়রের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বসবেন।

এই প্রতিনিধি দলে ডিজিটাল, শক্তি, অর্থ, সেবা, ইন্স্যুরেন্স ও কৃষির মতো বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ব্যসায়ী নেতৃবৃন্দ রয়েছেন। তারা ১১ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রোববার বাংলাদেশ ও যুক্তরার্ষ্টের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উচ্চ-পর্যায়ের সুযোগের ব্যাপারে প্রতিনিধি দলটিকে ব্রিফ করেন।

প্রিয়র বলেন, পুরনো বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করা এবং নতুন অংশীদারিত্বের জন্য সুযোগ সন্ধান করাই বাংলাদেশে এই কাউন্সিলের প্রথম বাণিজ্য মিশন।

তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

তিনি আরো বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com