রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৫০ বার

ঈদের বন্ধে বাড়িতে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর ছাত্রী সাদিয়া তাবাসুম (২৩)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামের মো. মাহবুবুর রশিদের মেয়ে।

মঙ্গলবার (১০ মে) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাদিয়া তাবাসুম ওই বিশ্বদ্যিালয়ের তিনি ভূ-তত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় বন্ধে ঈদের কয়েক দিন আগে সাদিয়া বাড়িতে আসেন। ঈদ শেষে দুই-একদিনের মধ্যেই তার বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার ওই ছাত্রীর বাবা একটি জানাজায় অংশ গ্রহণের জন্য ও মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে সাদিয়া নিজ ঘরের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলেন।

 

জানা যায়, দীর্ঘ সময়েও কোনো খোঁজ না পেয়ে তার চাচাতো বোন ওই দরজা বন্ধ ঘরে ডাকতে গিয়ে কোনো সাড়া পাননি। এক পর্যায়ে দরজা ভেঙ্গে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানাণ- অনেক আগেই সাদিয়ার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে গৌরীপুর থানার উপ-পরিদর্শক মো. মাইনুল রেজা জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ছাত্রী বিষন্নতায় ভুগছিলেন। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com