শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা, হতাহত ১২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৬৫ বার

পাকিস্তানের করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক নারী নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১১ জন। সোমবার রাতে এমএ জিন্নাহ রোডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে।

সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. রুবিনা জানান, বোমা হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত ১১ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ডিভাইস (আইইডি) একটি মোটরসাইকেলে লাগিয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকটি মোটরসাইকেল, রিক্সা ও একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পরই বোম ডিস্পোজাল স্কোয়াড সেখানে পৌঁছায়।

এদিকে কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সিনিয়র কর্মকর্তা রাজা উমর খাত্তাব বলেছেন, বিস্ফোরক তৈরিতে বল-বিয়ারিং ব্যবহার করা হয়েছে। এবং মোটরসাইকেলে একটি আইইডি স্থাপন করা হয়েছিল।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com