সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

তামিম-জয়ের ফিফটিতে দুরন্ত বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৮১ বার

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল ও তরুণ মাহমুদুল হাসান জয়।

ম্যাথুজের ১৯৯ রানের সুবাদে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ৩৯৭ রান। জবাবে সোমবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে ব্যাট হাতে বাংলাদেশ করেছিল বিনা উইকেটে ৭৬ রান।

মঙ্গলবার অবিচ্ছিন্ন জুটি আবার মাঠে নেমে দেখা পায় ফিফটির। ৭৩ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। তার টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি এটি।

এরপর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পান জয়। ফিফটি করতে তিনি খরচ করেছেন ১১০ বল। ফিফটি করার পর ছক্কা হাকাতে গিয়ে জীবন পান জয়। বাউন্ডারি লাইন থেকে ক্যাচ ফেলে দেন আসিথা ফার্নান্দো।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন জয়। পরের টেস্টের দুই ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। সেখান থেকে বেশ ভালোমতোই ঘুরে দাড়ালেন তিনি।

এই প্রতিবেদন লেখা অবধি তামিমের ব্যক্তিগত রান ৮৯, জয়ের রান ৫৭। ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫৬।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com