শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সাদা পোশাকে সাকিবের ১৫ বছর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৭৫ বার

দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে ১৫ বছর পার করে ফেলেছেন সাকিব আল হাসান। ২০০৭ সালের ১৮ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল এই তারকার। এরপর সাকিবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টটি সাকিবের ক্যারিয়ারের ৬০তম ম্যাচ। এর আগে ৫৯টি টেস্ট খেলে তিনি ৩৯.৫০ গড়ে ৪০২৯ রান করেছেন। যেখানে ৫টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরি রয়েছে। বাঁহাতি স্পিনে আরও সফল সাকিব। ৩১.৩০ গড়ে নিয়েছেন ২১৫টি উইকেট।

মাঝে অবশ্য বেশ কয়েকটি টেস্ট খেলেননি সাকিব। ব্যক্তিগত কাজে বিরতি নিয়েছিলেন। এছাড়া ইনজুরি বা চোটের কারণেও অনেক টেস্ট খেলা হয়নি। না হলে ক্যারিয়ার অরও সমৃদ্ধ হতো তার।

যদিও অন্য দুই ফরম্যাটের মতো টেস্ট ক্রিকেটেও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা পেয়েছেন সাকিব। এমনকি এক সময় তিন ফরম্যাটে একইসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com