শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

গরু চুরির সময় ৪ ভাইবোনসহ ৫ জনকে গণধোলাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৩৩৮ বার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সিএনজি অটোরিকশায় গৃহস্থের একটি ছোট আকারের ষাড় নিয়ে যাওয়ার সময় ২ মহিলাসহ ৫ গরু চোরকে গণধোলাই দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গণধোলাইয়ের শিকার একই পরিবারের চার ভাইবোনসহ ৫ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এসময় ষাড়সহ সিএনজি অটোরিক্সাকে জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে প্রথমে চন্দনাইশ ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

গণধোলাইয়ের শিকার ব্যক্তি ও মহিলারা হলো আনোয়ারা উপজেলার ছাত্তারহাট এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে জুনাইদ (১৮), মো. আরমান (২২), বোন ডেইজী (২৯),ও রুজিনা আক্তার (২০) এবং দিনাজপুরের সাইদুর রহমান (৪৮)। এদরে মধ্যে পুরুঘ তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি কার হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার হাশিমপুর নাছির মোহাম্মদ পাড়ায় এই গণধোলাইর ঘটনা ঘটলে শুক্রবার ষাড়ের মালিক বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। হাশিমপুর ৪ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য সামসুল আলম জানান, সংঘবদ্ধ গরুচোর চক্রটি একই ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের আলী শাহ্ মাজার এলাকার গৃহস্ত বাসেদের ষাড়টি সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যাওয়ার সময় নাছির মোহাম্মদ পাড়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা তাদের ধরে গণধোলাই দেয় । পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া উপ-পুলিশ পরিদর্শক বাবুল রাতেই গণধোলাইর বিষয়টি নিশ্চিত করেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী পাঁচজনকে গণধোলাই ও মামলা দায়ের হওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com