শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব অর্থনীতির অশনিসংকেত: জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু সংসদের নেতিবাচক সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী

পাবনায় নামাজ পড়ে সাইকেল পেল ৫৭ কিশোর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৩৭ বার

পাবনার সুজানগরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে ৫৭ কিশোর।

শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে ও আদর্শ প্রজন্ম গঠনের লক্ষ্যে শহীদ ডা: এ. কে মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ পুরস্কারের আয়োজন করা হয়।

নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দিয়েছেন তারা। উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে তাদের বাইসাইকেল দেয়া হয়।

পৌর কাউন্সিলর ও শহীদ ডা: এ. কে মোহাম্মদ আলীর ছেলে মোশফিকুর রহমান সাচ্চুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

জানা গেছে, সুজানগর পৌরসভার ৬৩ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতা অংশ নেয়। তাদের মধ্যে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হন ৫৭ কিশোর। মঙ্গলবার সেই ৫৭ কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com