শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব অর্থনীতির অশনিসংকেত: জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু সংসদের নেতিবাচক সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী

বরগুনায় জুমার নামাজরত মুসল্লির ইন্তেকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৭০ বার

বরগুনার তালতলীতে জুমার নামাজ পড়া অবস্থায় মো: ওয়াহেদ মিয়া (৭০) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার উপজেলার মার্কাজ জামে মসজিদে জুমার নামাজের সময় মারা যান তিনি।

ওয়াহেদ মিয়া উপজেলার সুন্দারিয়া এলাকার বাসিন্দা।

মসজিদের মুসল্লিরা জানান, ওই মসজিদের নিয়মিত মুসল্লি মো: ওয়াহেদ মিয়া জুমার নামাজ পড়তে মসজিদে আসেন। ওজু করে মসজিদের মধ্যে নামাজ পড়া শেষ করে আর উঠতে পারেননি। হঠাৎ তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করে জায়নামাজে শুয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে ঠিকমত জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান। পরে তার আত্মীয়-স্বজন এসে গ্রামের বাড়ি উপজেলার সুন্দারিয়া গ্রামে নিয়ে যান।

মসজিদের মুসল্লি ও ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, জুমার নামাজের মধ্য সে অসুস্থতা বোধ করলে নামাজ শেষ হওয়ার পরপরই আমরা তাকে ধরে জায়নামাজে শুইয়ে দেই। এ সময় সেখানেই তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com