শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব অর্থনীতির অশনিসংকেত: জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু সংসদের নেতিবাচক সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী

নগরকান্দায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৩৪ বার

ফরিদপুরের নগরকান্দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবু মোল্লা (৩৫) নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। নগরকান্দা-চর ছাগলদী সড়কের পরিত্যক্ত ইট ভাটার সামনে পৌঁছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নিয়ে গেলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com