শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪৩ বার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার দিনগত রাত ৯টার দিকে ওই ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম শেখ তেলকাড়া গ্রামের বাদশা শেখের ছেলে। তিনি বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে তেলকাড়া গ্রামে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন নিজামকে কুপিয়ে হত্যা করেছে বলে স্থানীয়রা জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com