শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

৪ জুন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ: হানিফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩০০ বার

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার আয়োজিত যৌথ সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানান।

আজ সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ  সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারক খান, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ সম্পাদক সুজি রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com