শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

মিসরের মন্ত্রীর ছেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ২ যুবককে হত্যার অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৭৪ বার

মিসরের অভিবাসন ও প্রবাসীকল্যান মন্ত্রী নাবিলা মাকরামের ছেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুই যুবককে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।

মিসরের বিভিন্ন সূত্র এরাবিয়া২১’কে জানায়, ক্যালিফোর্নিয়া রাজ্যের আরভিনে বসবাসকারী ২৬ বছর বয়সী রামি হানি মুনির ফাহিমের বিরুদ্ধে ‘তার সহকর্মী এবং একই ফ্ল্যাটে থাকা এক সঙ্গী’, দু’জনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মিসরীয় দূতাবাস বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। তারা আশা করছে, আগামী ১৭ জুন রামি ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্টে উপস্থিত হবেন।

ডেইলি মেইলের বরাত দিয়ে ডিস্ট্রিক অ্যাটর্নি অফিস জানায়, অভিযুক্ত রামি পেন্স ওয়েলথ ম্যানেজমেন্টের একজন কর্মচারী। তার বিরুদ্ধে গত এপ্রিল মাসে দুই যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন তিনি। একাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com