বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আইসিসি সুপার লিগ টেবিলে শীর্ষে বাংলাদেশই : ভারতকে টপকে তিনে আফগানিস্তান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩১০ বার

জিম্বাবুয়েকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো আফগানিস্তান। তারা পিছনে ফেলে দেয় ভারতকে।

একই দিনে নেদারল্যান্ডসকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ উঠে আসে সুপার লিগ টেবিলের চার নম্বরে। ক্যারিবিয়ানরাও টপকে যায় টিম ইন্ডিয়াকে। সুতরাং, লিগ টেবিলে ভারতকে পিছিয়ে যেতে হয় দু’ধাপ। পিছতে হয়েছে অস্ট্রেলিয়াকেও।

আগের মতোই লিগ টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আপাতত দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ভারত পাঁচ নম্বরে নেমে যায়। অস্ট্রেলিয়া পিছলে যায় ষষ্ঠ স্থানে।

আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল
১. বাংলাদেশ : ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট।
২. ইংল্যান্ড : ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।
৩. আফগানিস্তান : ১০ ম্যাচে ৮০ পয়েন্ট।
৪. ওয়েস্ট ইন্ডিজ : ১৮ ম্যাচে ৮০ পয়েন্ট।
৫. ভারত : ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট।
৬. অস্ট্রেলিয়া : ১২ ম্যাচে ৭০ পয়েন্ট।
৭. আয়ারল্যান্ড : ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট।
৮. শ্রীলঙ্কা : ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট।
৯. নিউজিল্যান্ড : ৬ ম্যাচে ৬০ পয়েন্ট।
১০. পাকিস্তান : ১২ ম্যাচে ৬০ পয়েন্ট।
১১. দক্ষিণ আফ্রিকা : ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট।
১২. জিম্বাবুয়ে : ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট।
১৩. নেদারল্যান্ডস : ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com