বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পর্যটনে রেকর্ড মালদ্বীপের, পাঁচ মাসে ঘুরতে গেল ৭ লাখ পর্যটক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৭৭৪ বার

পর্যটকদের পদচারণায় রেকর্ড সৃষ্টি হলো মালদ্বীপে। এ দ্বীপ রাষ্ট্রের পর্যটন খাত সমৃদ্ধি হয়ে উঠেছে অনেকটাই। জমে উঠেছে পর্যটকদের ভিড়।

জানা গেছে, করোনাকালীন মালদ্বীপে কমে গিয়েছিল পর্যটকদের প্রবেশ। ফলে ধস নেমেছিল পর্যটন খাতে। কিন্তু এ বছর তা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।

মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে জানুয়ারি থেকে ৪ জুন মালদ্বীপ ভ্রমণ করেছেন সাত লাখ ১৭ হাজার ৫৫৩ পর্যটক। ২০১৯ সালে জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত ওই দেশে ভ্রমণ করেছিলেন সাত লাখ ৬৫ হাজার ৬৪৮ জন।

সৈকত দেশটিতে একজন পর্যটক গড়ে ৮.২ দিন অবস্থান করেন।

মালদ্বীপ ভ্রমণে শীর্ষে আছেন ভারতের নাগরিকরা (১৪.২ শতাংশ)। দ্বিতীয় স্থানে আছে ব্রিটেন (১২.৪ শতাংশ)। সেরা দশে আরো আছে রাশিয়া, জার্মানি, ইতালি, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, সৌদি আরব এবং অস্ট্রিয়া।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com