বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আবারো মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৭৮ বার

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তাজি নামে এ ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সদস্যরা রয়েছে যারা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার দাবি করে আসছে।

গতকাল (মঙ্গলবার) ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, তাজি ঘাঁটিতে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হানে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রকেটগুলো কিভাবে ঘাঁটিতে আঘাত হেনেছে সে ব্যাপারে সামরিক বাহিনীর বিবৃতিতে কিছু বলা হয়নি। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।

এর আগে গত রোববার ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, আল-বালাদ বিমানঘাঁটিতে আটটি কাতিউশা রকেট আঘাত হানে যাতে চার ব্যক্তি আহত হয়। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটির অবস্থান এবং সেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

এরপর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় প্রতিদিনই এ ধরনের ছোটখাটো হামলা হচ্ছে। পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com