বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আরেকটি রেকর্ডে কোহলিকে পেছনে ফেললেন বাবর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯৮ বার

বর্তমান ক্রিকেটে বাবর আজমকে সবচেয়ে বড় তারকা বললে ভুল হবে না। সামর্থ্য প্রমাণ করে এই পাকিস্তান অধিনায়ক নিজেকে বিরাট কোহলি, জো রুট, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনদের কাতারে নিয়ে গেছেন।

অন্যদিকে সময়ের আরেক সেরা তারকা কোহলি দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগছেন। এবার ভারতীয় সাবেক অধিনায়ককে আরেকটি রেকর্ডে পেছনে ফেললেন বাবর। টি-টোয়েন্টিতে শীর্ষ ব্যাটার হিসেবে বেশি দিন থাকার রেকর্ড গড়লেন এই ডানহাতি। আগের রেকর্ডটি ছিল কোহলির।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এখন পর্যন্ত ১০২৮ দিন শীর্ষে রয়েছেন বাবর। এর আগে কোহলি ১০১৩ দিন ও ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন ৭২৯ দিন শীর্ষে ছিলেন।

এদিকে ওয়ানডেতেও শীর্ষ ব্যাটার বাবর আজম। এছাড়া এই মুহূর্তে তিনি একমাত্র ব্যাটার যিনি সব ফরম্যাটেই শীর্ষ দশে অবস্থান করছেন।

সম্প্রতি কেন উইলিয়ামসনকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ে সেরা চারে জায়গা করে নিয়েছেন বাবর। তার সামনে এখন রয়েছেন জো রুট, মার্নাস লাবুশানে ও স্টিভেন স্মিথ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com