রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গণভবনে ঈদ করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১২৫ বার

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরের মতো এবারও তার সরকারি বাসভবন গণভবনে পরিবার-স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করবেন। ঈদকে ঘিরে গণভবনে সর্বসাধারণের সাক্ষাতের যে বিষয়টি ছিল, তা করোনা মহামারীর শুরু থেকেই বন্ধ রয়েছে। এবারও বন্ধ থাকবে। তবে কিছু রাজনৈতিক সহকর্মীর সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি শুভেচ্ছা বিনিময় করতে পারেন। এ ছাড়া অনলাইনে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। ইতোমধ্যে রেকর্ডেড অডিও কল দিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। এই শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে শরিক করে ঈদ উদযাপন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রাত্যহিক রুটিনে ৯ ও ১০ জুলাই ঈদের ছুটি হিসেবে দেখানো হয়েছে। এই কর্মসূচিতে ঈদের দিনের কার‌্যাবলির কোনো উল্লেখ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, শেখ হাসিনা দল ও সরকারের সবাইকে তাদের পাশের জনকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার কথাও বলেছেন। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের বাসায় ফল ও ঈদের

শুভেচ্ছাসামগ্রী পৌঁছে যাবে। এ ছাড়াও প্রধানমন্ত্রী ঈদে বন্যাকবলিত এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি জানতে পারেন বলে জানান গণভবনের এক কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com