বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

দ্বিতীয় সর্বাধিক রানে হেরে লজ্জার নজির ইংল্যান্ডের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৬৫ বার

সামনেই টি-২০ বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে। তার আগে নিজেদের দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড দল। তিন ম্যাচের এই সিরিজ শনিবার তারা হেরে গেছে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের ফল এখন ২-০ হয়েছে। তবে জোস বাটলারদের যন্ত্রণার এখানেই শেষ নয়। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের পরপর দুই ম্যাচে তারা সর্বাধিক রানের ব্যবধানে হেরেছে। ফলে হারের লজ্জার নজির গড়েছে বাটলারের ইংল্যান্ড দল।

পুরুষ টি-২০ তে ইংল্যান্ড দল ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম ম্যাচে হারে ৫০ রানের বড় ব্যবধানে। যা তাদের টি-২০ ইতিহাসে ঘরের মাঠে সর্বাধিক রানের ব্যবধানে হারের নজির। আর শনিবার তারা হারল ৪৯ রানের ব্যবধানে। যা দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারের নজির। এই সিরিজের আগে যে লজ্জার নজির ছিল অজিদের বিরুদ্ধে। ২০১৩ সালে অজিদের বিপক্ষে ৩৯ রানে হেরেছিল ইংল্যান্ড দল।

শনিবার প্রথমে ব্যাট করে ভারতীয় দল তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিল। ২৯ বলে ৪৬ রানের অপরাজিত এক দুরন্ত ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। এছাড়াও রোহিত শর্মা করেন ৩১ রান। ঋষভ পন্ত ১৫ বলে ২৬ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে দুরন্ত বোলিং করেন গ্লিসন। ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। জর্ডন ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ২১ বলে ৩৫ রান করেন মইন আলি। ২২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ডেভিড উইলি। ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com