বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমবিএস’র সামনে খাশোগি হত্যার প্রসঙ্গ তুললেন বাইডেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৮৫ বার

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সামনেই সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রসঙ্গে কথা তুলেছেন বলে জানিয়েছেন।

জেদ্দায় বৈঠক শেষে সাংবাদিকদের বাইডেন জানান, এমবিএস ও শীর্ষ সৌদি নেতাদের সাথে বৈঠকে তিনি সাংবাদিক খাশোগি হত্যার কথা বলেছেন। এছাড়াও তিনি মানবাধিকার এবং ‘রাজনৈতিক সংস্কারের প্রয়োজনের’ কথাও বৈঠকে তুলেছেন।

তিনি বলেন, ‘আমি সব সময় যেমন করি, এবারো তাই করেছি। আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি (মানবাধিকার) যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেছি।’

বাইডেন বলেন, ‘খাশোগি হত্যার ব্যাপারে শ্রদ্ধা রেখে আমি প্রসঙ্গটি বৈঠকের শুরুতে উত্থাপন করেছি। আমি সেই সময়ে এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন এটি নিয়ে কী ভাবছি তাও স্পষ্ট করে বলেছি।’

তিনি আরো বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট ‘মানবাধিকার ইস্যুতে নীরব’ থাকতে পারেন না।

উল্লেখ্য, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। এই ঘটনার জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) দায়ী ছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্তের পর এই সিদ্ধান্তে পৌঁছেছিল।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com