রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আরও এক হাজির মৃত্যু, দেশে ফিরেছেন ৪৩৩২ জন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৩৯ বার

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা জেলার ফারজিন সুলতানা (৪০) নামের এক নারী মদিনায় মৃত্যুবরণ করেন।

এদিকে, হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ হাজি। আজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এসব তথ্য জানা গেছে।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, দুদিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে, সৌদি আরবে হজ পালনে গিয়ে এ পর্যন্ত মোট ২০ হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন ও  মহিলা ছয়জন।  মক্কায় ১৬, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com