রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ঈদের পরের চারদিন ঢাকায় ফিরেছেন ৩৩ লাখ সিম ব্যবহারকারী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৪৯ বার

ঈদুল আজহা উদযাপনের পর এখন কর্মের টানে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। ঈদের পরের চারদিনে (১১-১৪ জুলাই) ঢাকায় ফিরেছেন ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম ব্যবহারকারী।

শনিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য থেকে ঢাকায় ফেরা সিম ব্যবহারকারীর সংখ্যা জানা যায়।

গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রামীণফোনের ১৩ লাখ ৩০ হাজার ৬৯৬, রবির ৮ লাখ ১১ হাজার ৭৩৮, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭১২ এবং টেলিটকের ৭৭ হাজার ৭৬১টি সিম ঢাকায় ফিরেছে।

উল্লেখ্য, ঈদের আগের রাত পর্যন্ত এবার ঢাকার বাইরে গিয়েছিল মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম ব্যবহারকারী। এছাড়া ঈদের পরের দুদিনসহ সব মিলিয়ে ঢাকা ছেড়েছিল মোট ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com