বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

‌‘আ.লীগ-বিএনপি সমঝোতা করে নতুন ব্যবস্থায় নির্বাচনে এলে আপত্তি নেই’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১১৯ বার

আওয়ামী লীগ ও বিএনপি সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসলে তাতে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেবো। যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য।

আগামী দ্বাদশ নির্বাচন কেমন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। সোমবার সংলাপের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে আলোচনা শুরু হয়।

ইসলামী ফ্রন্টের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ইসিতে ১০টি প্রস্তাব তুলে ধরেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার কমিশনার উপস্থিত ছিলেন।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি। গতকাল রোববার থেকে শুরু হওয়া সংলাপ ৩১ জুলাই পর্যন্ত চলবে। সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ২ ঘণ্টা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com