বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

চট্টগ্রামে একদিনে ৪০ জনের করোনা শনাক্ত

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৩৩ বার

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৩ শতাংশ।

শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১২টি ল্যাবে ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৩১ জন মহানগর এলাকার ও ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ২৮ হাজার ৩০০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৫২০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৭৮০ জন।

এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com