বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১২০ বার

শ্রীলঙ্কার প্রবীণ আইন প্রণেতা দিনেশ গুনাবর্ধনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ শুক্রবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করা দ্বীপরাষ্ট্রটিতে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার একদিন পর গুনাবর্ধনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

কলম্বোতে বিক্ষোভকারীদের ওপর সেনা সদস্যদের আক্রমণ ও তাদের সরিয়ে দেওয়ার ঘণ্টা কয়েক পর এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে। ইতোমধ্যে নতুন সরকার বিক্ষোভ দমনে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে।

সামরিক পোশাক পরা কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে গুনাবর্ধনে শপথ নেন। এ সময় আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বাকি সদস্যরা আজই শপথ নেওয়ার কথা।

অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ইউক্রেনে আগ্রাসনের কারণে শ্রীলঙ্কার সংকটকে ঘিরে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলে আসছে। যার কারণে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালাতে বাধ্য হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com