শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতাকে হুঁশিয়ারি ট্রাম্পের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৩৪৬ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার সময় আরো সতর্ক থাকতে ইরানের সর্বোচ্চ নেতাকে হুঁশিয়ার করে দেন। খবর এএফপি’র।

শুক্রবার সকালে তেহরানে করা খামেনির মন্তব্যের ব্যাপারে ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘তথাকথিত ইরানের এ সর্বোচ্চ নেতা সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাপারে অত্যন্ত নোংরা কিছু কথা বলেছেন।’

ট্রাম্পের মতে খামেনির পীড়াদায়ক এসব কথা বলা ভুল ছিল। বক্তব্যে খামেনি যুক্তরাষ্ট্রকে ‘বজ্জাত’ হিসেবে উল্লেখ করেন এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে আমেরিকার দালাল বলেন।

শুক্রবার দিনের শেষে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ‘তাদের অর্থনীতির পতন ঘটছে। তাদের দেশের জনগণ নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। বক্তব্য দেয়ার ক্ষেত্রে তাকে অনেক সতর্ক থাকতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com