শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ফরিদপুরে আগুনে পুড়ে মা ও শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ২৮৫ বার

ফরিদপুরে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে এক মা ও তার তিন বছরের মেয়ে শিশু নিহত হয়েছে। নিহত মায়ের নাম আলেয়া বেগম (৪০) ও তার মেয়ে আমেনা (৩)। শনিবার রাত ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জুলমত মাতুব্বরের ডাঙ্গি আজাদ মোল্যার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আলেয়া ওই এলাকার আজাদ মোল্ল্যার স্ত্রী।

কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে চরমামুদপুরের জনৈক আজাদ মোল্যার বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খরব পেয়ে ফায়ার সার্ভিস পৌছানোর আগেই দু’টি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এতে দগ্ধ হন আজাদ মোল্যার স্ত্রী আলেয়া বেগম (৪০) ও তার মেয়ে আমেনা।

তিনি আরো জানান, আলেয়া বেগম আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহতাবস্থায় শিশু আমেনাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে সেও মৃত্যুবরণ করে।

এদিকে চরভদ্রাসন উপজেলা বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। ফরিদপুর ও সদরপুর থেকে ফায়ার সার্ভিস পৌছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com