বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

২৬ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেন ছাড়লো প্রথম জাহাজ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৭১ বার

২৬ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে আজ সোমবার প্রথম শস্যবাহী জাহাজ ছেড়ে গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে আজ এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে পাঁচ মাসের বেশি সময় পর কৃষ্ণসাগরীয় বন্দর থেকে শস্যবাহী জাহাজ ছেড়ে গেলো।

দীর্ঘ অচলাবস্থা কাটতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। এরই অংশ হিসেবে আজ সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘রাজনী’ লেবাননের উদ্দেশে ওডেসা বন্দর ছেড়েছে। সকালেই জাহাজটিকে ধীরে ধীরে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বের হতে দেখা গেছে। জাতিসংঘ বিবৃতিতে জানিয়েছে, ২৬ হাজার টন ভুট্টা বহন করছে রাজনী কার্গো জাহাজটি।

বিশাল পণ্যবাহী জাহাজটি আগামীকাল মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছাবে। রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে। এতে দীর্ঘসময় খাদ্য রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

ইউক্রেন বিশ্বের চতুর্থ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। বিশ্বের ৪২ ভাগ সূর্যমুখী তেল উৎপাদন হয় এই দেশটিতে। এছাড়া মোট ভুট্টার ১৬ শতাংশ এবং গমের ৯ শতাংশ উৎপাদন করে দেশটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com