শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

৫০০ যাত্রী নিয়ে চরে আটকা বরিশালগামী লঞ্চ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৫৬ বার

৫০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১১ লঞ্চ নদীর চরে আটকে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে যান্ত্রিক ক্রটির কারণে লঞ্চটি চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন চরে আটকে যায়। পরে অন্য আরেকটি লঞ্চে যাত্রীদের বরিশাল পাঠানো হয়।

লঞ্চের মাস্টার আলম সর্দার জানান, আনুমানিক ৫০০ যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় সুন্দরবন-১১ লঞ্চ। পথিমধ্যে হাইড্রোলিকে ত্রুটি দেখা দিলে লঞ্চটি তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়। পরে লঞ্চটি চরে আটকে গেলে সেটি আর নামানো সম্ভব হয়নি। যাত্রীদের সুরভী-৭ লঞ্চে তুলে দেওয়া হয়।

সুন্দরবন নেভিগেশনের কোম্পানি লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম পিন্টু জানান, লঞ্চে থাকা যাত্রীদের অন্য একটি লঞ্চে তুলে দেওয়া হয়েছে। তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com