রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২০১ বার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। আজ শুক্রবার হারারেতে বাংলাদেশের দেওয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

লক্ষ্যটা বেশ বড়ই জিম্বাবুয়ের সামনে। জিততে হলে করতে হবে ৩০৪ রান। শুরুতে বেশ কয়েকটি উইকেটও হারাতে হয়েছে। কিন্তু স্বাগতিকদের কক্ষপথে রেখেছেন সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া। দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ১৯২ রানের জুটির কল্যাণে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ‘প্রিয়’ ওয়ানডে ফরম্যাটের শুরুটাও হার দিয়ে শুরু করল বাংলাদেশ।

হারারেতে আগে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের পুঁজি পায় সফরকারীরা। তাদের ইনিংসের শুরু আর শেষে রান তোলার গতি কম থাকায় সংগ্রহ আর বেশি বড় হয়নি। ৩০৪ রান টপকাতে হলে রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। টাইগারদের বিপক্ষে ২৬১ রানের বেশি করে জয়ের রেকর্ড ছিল না তাদের। নিজেদের দিনে রাজা আর কাইয়ার শতকে রেকর্ড গড়েই জিতল তারা। ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ৯ বছর বা ১৯ ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে।

এদিন স্ট্রাইক রেটের প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ের সঙ্গে কাঠগড়ায় বাংলাদেশ দলের ফিল্ডিং বিভাগ। একাধিক ক্যাচ যেমন হাত গলেছে, তেমনি সহজ স্টাম্পিংয়ের সুযোগও নষ্ট হয়েছে। বোলাররাও চ্যালেঞ্জ জানাতে পারেননি। মোসাদ্দেক, শরিফুল, মিরাজরা ছিলেন ধারহীন। ম্যাচ হেরে তারই খেসারত দিতে হলো সফরকারী বাংলাদেশ দলকে। ওয়ানডেতে দাপট দেখানো দলটাই হেরে বসল তুলনামূলক খর্ব শক্তির জিম্বাবুয়ের কাছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com