রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নূরে আলম হত্যার প্রতিবাদে নয়াপল্টনে ছাত্র সমাবেশ চলছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৫৯ বার

ভোলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পূর্বঘোষিত ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই ঢাকার বিভিন্ন ইউনিট এবং পাশ্ববর্তী জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে।

ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতারা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com