বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে ৪ মুসলিম খুন, বাইডেনের নিন্দা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে চার মুসলিম খুনের শিকার হয়েছেন। পুলিশ ধারণা করছে, এটি ‘হেইট ক্রাইম’ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নৃশংস হত্যার নিন্দা করেছেন।

বাইডেন রোববার টুইটারে বলেন, ‘আমি আলবাকুইরেকে চার মুসলিমের নৃশংস হত্যায় ক্রুদ্ধ ও দুঃখভারাক্রান্ত।’

নিউ মেক্সিকোর বৃহত্তম নগরী আলবাকুইরেকের পুলিশ শনিবার জানায়, তারা ওই ঘটনার তদন্ত করছে।
পুলিশ জানায়, সর্বশেষ নিহত ব্যক্তির লাশ তরা শুক্রবার রাতে পেয়েছে। উদ্বাস্তুদের সহায়তায় নিয়োজিত লুথেরান ফ্যামিলি সার্ভিসেস অফিসের কাছে লাশটি পাওয়া যায়।

পুলিশ লোকটির পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে, তার বয়স বিশের কোঠায়, মুসলিম এবং ‘দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত।’

পুলিশ জানায়, এর আগে তিনটি হত্যার সাথে এই খুনের সম্পর্ক থাকতে পারে। চারজনই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

আগে নিহত দুজন ছিলেন পাকিস্তানি মুসলিম। ২৭ বছর বয়স্ক এক পাকিস্তানির লাশ পাওয়া যায় ১ আগস্ট। আর ৪১ বছর বয়স্ক অপর পাকিস্তানির লাশ পাওয়া যায় ২৬ জুলাই।

এছাড়া ৭ নভেম্বর আফগানিস্তান থেকে যাওয়া এক লোকের লাশ পাওয়া যায়। তিনি ওই নগরীতে একটি ব্যবসা পরিচালনা করতেন। এই চারটি খুনের সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা অনুসন্ধান করছে পুলিশ।

এই ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com