বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

লঞ্চের ভাড়া বাড়াতে ওয়ার্কিং কমিটি গঠন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১৯ বার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছিল মালিকপক্ষ। বিষয়টি নিয়ে আজ সোমবার দুপুরে বৈঠকে বসেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

সচিবালয়ে ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রী ভাড়া সমন্বয়ের লক্ষ্যে সভা’ শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে সেটিকে আমরা যৌক্তিক মনে করছি না। এজন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্কিং কমিটি আজকের মধ্যে সরকারের কাছে প্রস্তাব দেবে। সে অনুযায়ী ভাড়া বাড়ানো হবে।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল এক টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে দুই টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল এক টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয়েছিল দুই টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিল নভেম্বরে।

গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার এবং পেট্রোল ১৩০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার পর নতুন এই মূল্য কার্যকর হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com