বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এফবিআই’র তল্লাশি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসায় আকস্মিক অভিযান চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। গতকাল সোমবার ফ্লোরিডার পাম বিচে তার বিলাসবহুল ‘মার-এ-লাগো’ রিসোর্টে এই অভিযান চালানো হয়েছে। বিবিসি, সিএনএন, এপি, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক এফবিআই এজেন্ট তার বাড়িতে অভিযান চালাতে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‌‘রিসোর্টটি বর্তমানে অবরুদ্ধ। সেখানে অভিযান চালানো এবং দখল করে রাখা হয়েছে।’ তবে কেন অভিযান চালানো হয়েছে তা জানাননি তিনি ।

ট্রাম্প বলেন, ‘প্রাসঙ্গিক সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করা এবং সহযোগিতা করার পরেও আমার বাড়িতে এই অঘোষিত অভিযানের দরকার ছিল না। এমনকি তারা আমার লকারও ভেঙেছে।’

সিএনএন জানিয়েছে, ট্রাম্পের বাড়িতে ঢোকার জন্য এফবিআইয়ের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। তবে ঘটনার সময় সেখানে ছিলেন না সাবেক প্রেসিডেন্ট। তল্লাশির সময় ট্রাম্প নিউইয়র্কে ‌‍‘ট্রাম্প টাওয়ার’-এ ছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআই হানা দেওয়ার ঘটনা অভূতপূর্ব বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, এফবিআইয়ের এই অভিযানের সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর অভিযোগে মার্কিন বিচার বিভাগের তদন্তের যোগসূত্র থাকতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে যেসব তদন্ত চলছে, তার মধ্যে এটি অন্যতম।

অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন বিচার বিভাগ। মুখ খোলেনি এফবিআইয়ের ওয়াশিংটনের সদর দপ্তর বা মিয়ামির ফিল্ড অফিসও।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার সময় হোয়াইট হাউজ থেকে কয়েকটি বাক্সে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র ফ্লোরিডায় নিয়ে গিয়েছিলেন, এমন অভিযোগের তদন্ত করতেই তার বাড়িতে গিয়েছিলেন এফবিআই এজেন্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ওই অভিযোগ তোলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com