সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

‘চুক্তি বাতিল না করলে দলে জায়গা হবে না সাকিবের’

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭৬ বার

বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে সাকিব আল হাসান চুক্তি বাতিল না করলে তার জাতীয় দলেই জায়গা হবে না এবং বিসিবির সঙ্গে তার কোনো সম্পর্কও থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমনটি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ধানমন্ডির বেক্সিমকো অফিসে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের পাপন আরও বলেন, ‘সাকিবকে চিঠি দেয়া হয়েছে। আজকের মধ্যেই সে এটার জবাব দেবে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো।’

‘আমাদের খুব শিগগিরই এশিয়া কাপে দল ঘোষণা করতে হবে। এর জন্যই বার্ডের যারা ছিল সবার সঙ্গে আলাপ হলো। দল আগামী কালই দিয়ে দিতে পারি। পরশু হতে পারে। সাকিবের বিষয়টি নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি প্রথম থেকেই বলে আসছি এ ব্যাপারে জিরো টলারেন্সে আমরা। যে যেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করুক আমাদের কাছে এটির কোনো সুযোগ নেই। আশরাফুলের মতো ক্রিকেটারকেও একটা সময় বাদ দেয়া হয়েছে। এখানে আসলে কোনো সুযোগ নেই।’-পাপন যোগ করেন।

এর আগে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি বাতিল করতে সাকিব আল হাসানকে চিঠি দেয় বিসিবি। বাঁহাতি এ অলরাউন্ডারকে ই-মেইল করা হয়েছে বলে জানানো হয়।

বেট উইনার নিউজ হচ্ছে বেট উইনারডটকমের একটি সহ প্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

বিসিবি থেকে সাকিবকে বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিক ক্যাসিনো বা জুয়া-সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানেও জুয়া-সংশ্নিষ্ট বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তবে সাকিবের দাবি, বেটউইনার খেলাধুলার নিউজ পোর্টাল। এ কারণেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বাধা নেই বলে জানান তিনি।

যদিও দেশের আইনের প্রতি সম্মান দেখিয়ে চুক্তি বাতিল করতে পারেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার। এ মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com