শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ফেনীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৫৬ বার

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে দলটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাঙ্ক রোডের জিরো পয়েন্টের দিকে আসছিল। এসময় মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায় সংঘর্ষ শুরু হলে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে অতর্কিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে  ছাত্রদল নেতা রতন, খোরশেদসহ অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলে অতর্কিতভাবে বিএনপির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা মানুষের দোকানপাট ভাঙচুর করলে আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর চড়াও হয়।’

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com