বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ট্রাম্পের বাড়ি থেকে ‘গোপন নথি’ উদ্ধার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো’র বাড়ি থেকে ‘টপ সিক্রেট’ লেখা বেশ কয়েকটি গোপন নথি উদ্ধার করেছে এফবিআই। গত সপ্তাহে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার আদালতের আদেশে উদ্ধারকৃত জিনিসগুলোর বিবরণ দেয় এফবিআই। সেখানে সোমবার অভিযান চালিয়ে উদ্ধার করা ১১ সেট গুরুত্বপূর্ণ নথির কথা উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস। ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন, তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি মার্কিন বিচার বিভাগের কাছে অনুরোধ করে।

ন্যাশনাল আর্কাইভস জানায়, ট্রাম্পের মার-এ-লাগো বাড়ি থেকে তারা ১৫ বাক্স কাগজপত্র নিয়ে এসেছে, যার মধ্যে অনেক গোপনীয় নথিপত্র ছিল।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টকে তার সকল চিঠিপত্র, কাজের কাগজপত্র এবং ই-মেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করতে হয়।

কিন্তু ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার সময় নথিগুলো সাথে করে নিয়ে যান।

ওয়ারেন্টে দেখা যায়, সংবেদনশীল প্রতিরক্ষা নথি অবৈধভাবে রাখার সন্দেহে মার্কিন গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘন হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বাসভবনে ওই অভিযান চালানো হয়।

জব্দ করা রেকর্ডের কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু গোপনীয় নথি রয়েছে। তবে সেই নথিগুলো এবং তাতে কী কী তথ্য থাকতে পারে সে সম্পর্কে আদালতে সুনির্দিষ্ট বিবরণ দেয়া হয়নি।

মার্কিন সরকারের নথির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘টপ সিক্রেট’ নথিগুলো। মার্কিন আইনে এই ধরনের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে আনা এবং ভুল ব্যবস্থাপনা করা নিষিদ্ধ।

কিন্তু ট্রাম্প দাবি করেন, তার বাড়ি থেকে উদ্ধারকৃত নথিগুলো গুরুত্বপূর্ণ ছিল না, যা আইন লঙ্ঘন করেছে। এবং বলেছেন, তাকে এই নথিগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে বিচার বিভাগের কাছে ফিরিয়ে দিতেন।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com