বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ভিক্ষুকবেশে মসজিদের সামনে, সুযোগ বুঝে শিশু নিয়ে চম্পট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৬১ বার

রাজধানীতে দিন–দুপুরে শিশু চুরির ঘটনা প্রায়ই ঘটে থাকে। আর এখন এই চুরির জন্য মসজিদের সামনে ওত পেতে বসে থাকেন অপহরণকারী এক নারী। পরে সুযোগ বুঝেই নামাজ পড়তে আসা এক শিশু নিয়ে দেন চম্পট।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনে থেকে নিখোঁজ হয় ইবরাহিম। তার বয়স আড়াই বছর। তিন দিন ধরেও মেলেনি খোঁজ ইবরাহিমের। অনেক খোঁজাখুজিঁর পর মসজিদের সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যায় শিশুটিকে নিয়ে এক নারী তড়িঘড়ি করে দৌড়ে যাচ্ছেন।

এলাকাবাসীর দাবি, বেশ কিছুদিন ধরে মসজিদের সামনেই ভিক্ষা করতেন ওই নারী। শিশুটি নিখোঁজ হওয়ার কিছুদিন আগে ওই নারীকে শিশুটির দাদার বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে বলেও জানিয়েছেন শিশুটির মা।

বনানী থানার উপপরিদর্শক আ. হক আব্বাছি বলেন, এ ঘটনায় তদন্ত চলমান। আমরা চেষ্টা করছি আসামিকে গ্রেপ্তার করে শিশুটিকে  উদ্ধার করার। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত নারীকে চিহ্নিত করা গেলেও সে এখনো ধরা ছোঁয়ার বাইরে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com